
ঈদুল আজহা উপলক্ষ্যে শেষ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। ১২ই আগস্ট ঈদ উদযাপন হবে ধরে নিয়ে রেলসহ বিভিন্ন পরিবহণ ঘরমুখো মানুষের কাছে অগ্রিম টিকিট বিক্রি করছে।
তবে দীর্ঘসময় লাইনে অপেক্ষা করে টিকিট না পাবার অভিযোগ অনেকেরই। কেউ কেউ ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে টিকিটের অপেক্ষায় আছেন। ১২ থেকে ১৪ ঘন্টা অপেক্ষা নিয়মে পরিণত হয়েছে। এছাড়াও অনলাইনে টিকিট পেতে সব থেকে ভোগান্তি হচ্ছে যাত্রীদের। অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে না পেরে দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
তবে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, যাত্রীরা ভোগান্তি ছাড়াই টিকিট পাচ্ছেন। আর অনলাইনেও টিকিট পেতে কোন ঝামেলা হচ্ছেনা বলে দাবি করেন তিনি। ৩টি স্পেশাল ট্রেনসহ কমলাপুর থেকে ১৬টি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর ঢাকার পাঁচ স্থান থেকে মোট ৩৭টি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। চট্টগ্রাম রেলস্টেশনেও আজ ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে। আগামী ৫ থেকে ৯ই আগস্ট পর্যন্ত দেওয়া হবে ফিরতি টিকিট।
বাংলাটিভি/শহীদ



