
ঠাকুরগাঁওয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ আটজন নিহত ও ২০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর-রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীগন জানান, আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে প্রথমে একটি মটর সাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলারের সংঘর্ষ হলে সেখানে তাদের অতিক্রম করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কোচ ডিপজল এক্সপ্রেস ও বিপরীত দিক থেকে আসা দিনাজপুরমুখী নিশাথ পরিবহন নামে একটি গেটলক মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচের সামনের অংশ এবং মিনিবাসের একাংশ দুমরে-মুচরে যায় এবং ঘটনাস্থলেই দুই বাসের চালক ও দুই নারীসহ ৫ জন ঘটনাস্থলে এবং আহত ২৩জনকে হাসপাতালে নেওয়ার পর এক নারীসহ আরোও তিন জন মারা যান। পরে আহতদের মধ্যে ১১জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় প্রায় তিন ঘন্টা ওই সড়কে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকে।
বাংলাটিভি/শহীদ



