রাজধানীর কাঁচাবাজারে কমতে শুরু করেছে সবজির দাম

সরবরাহ বাড়ায় সপ্তাহের তুলনয় রাজধানীর কাঁচাবাজারে কমতে শুরু করেছে সব প্রকার সবজির দাম। কাঁচা মরিচের দাম কমে নেমে এসেছে প্রায় অর্ধেকে। হঠাৎ সরবরাহ কমায় বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের দাম। কোরবানির আগ দিয়ে বেড়ে গেছে খাসির মাংসের দামও। তবে চাহিদা কম থাকায় কমেছে সব ধরনের মুরগির দাম।
কমতে শুরু করেছে বন্যার পানি, সাথে কাটছে পণ্য সরবরাহ সঙ্কট। ফলে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে প্রতিটি সবজির দাম কমেছে কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত।
বিগত কয়েক দিনের বন্যা কাঁচামরিচের যেন আকাশ ছুয়েছিল। বিক্রেতাদের দাবি সেই মরিচের দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। তবুও হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ক্রেতারা।
তবে, বন্যা-বৃষ্টির অজুহাতে বেড়ে যাওয়া মাছের দাম এখনো আকাশ ছোঁয়া। এ অজুহাতে ইলিশের দাম হালিতে তিন থেকে চার’শ টাকা বাড়লেও তা এখনো কমেনি।
এদিকে, কোরবানির ঈদ আসন্ন হওয়ায় বাজারে কমে গেছে মুরগীর চাহিদা। এতে এর দামও কমেছে অনেকটা। আর, মসলা জাতীয় পণ্যের বাজারও এখন পর্যন্ত স্থিতিশীল।
বাংলাটিভি/ রিয়েল



