বাংলাদেশ

১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১২ আগস্ট সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

untitled 4 20190802194118

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। সভা শেষে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায়  খুলনায় প্রথমে হিজরি সনের শেষ ও হজের মাস জিলহজের চাঁদ দেখা যায় ফলে কাল ৩ আগস্ট জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১২ আগস্ট সোমবার। এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের তুমাইর এলাকায় জিলহজ মাসের চাদঁ দেখা যায়। তাই সেখানে শুক্রবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১১ আগস্ট। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button