জনদুর্ভোগবাংলাদেশ

এডিস মশা্ নিয়ন্ত্রণে কাজ করবে ডিএমপির সব ইউনিট

 

এডিস মশা প্রতিরোধে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে  এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া

আছাদুজ্জামান মিয়া বলেন,পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর আমরা এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছি। আজ সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে।

 এ সময় তিনি আরো বলেন ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেনো এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।

শুধু সরকার-স্বাস্থ্য বিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য সবার সচেতন হতে হবে। নিজেই নিজের আঙিনা পরিষ্কার করতে হবে। তবে ঢাকা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি অনেকগুন বেড়েছে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

এরপর কমিশনার ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button