
রাজধানীসহ দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর মিছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৬শ ৮৭ জন। আর সারাদেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজারের উপরে। তবে সংশ্লিষ্টদের ধারণা আক্রান্তের প্রকৃত সংখ্যা এরচে’ অনেক বেশি। এডিস মশা নিধনে সিটি করপোরেশনের পদক্ষেপ আশ্বস্ত করতে পারছে না নগরবাসীকে।
টাইম মেশিনে ভর করে যদি ডেঙ্গুর এই মৌসুমটা পার হওয়া যেত, অথবা আলাদিনে দৈত্যকে কাছে পেলে নিঃসন্দেহে সবারই এখন একটা চাওয়া কিভাবে এডিস মশা থেকে মুক্তি পাবো।
হাসপাতালের বেডে যারা চিকিৎসা নিচ্ছেন তারা যেন বড় অসহায়, আর যারা এখনও সুস্থ আছেন সারাটাক্ষনই যেন চরম উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন, কতদিন আর কিভাবে মিলবে অস্বস্তিকর এই উদ্বেগ থেকে।
এডিস মশা নিধনে ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।
ডেঙ্গু মোকাবিলায় শুক্রবার জুমার নামাজের আগে রাজধানীর মসজিদগুলোতে নিজেদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান খতীব ও ইমামগণ।
ডেঙ্গু মোকাবেলায় সিটি করপোরেশনের গাছাড়া ভাব কিছুটা কেটে গেছে, নানামুখী চাপে ওষুধ আনার ব্যাপারেও সক্রিয় হয়েছে তারা। দ্রুত ওষুধ এনে মশক নিধনের ব্যবস্থা নেয়া হবে এটাই রাজধানীবাসীর প্রত্যাশা।
বাংলাটিভি/শহীদ



