আওয়ামী লীগবাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশে মনিটরিং সেল গঠন

 

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশে মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ফার্মগেটে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির তৃতীয় দিনের অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে দেশে জরুরি অবস্থার নামে বিএনপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

সকালে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির তৃতীয় দিনের অভিযানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত চলমান সকল কার্যক্রম অব্যাহত থাকবে।ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দেশে জরুরী অবস্থা জারির বিষয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে কাদের বলেন, জনগনের পাশে না থেকে এখন ডেঙ্গু নিয়েও রাজনীতি করছে বিএনপি।

জনগনের জন্য যারা কাজ করে না তারাই শুধু আতংক সৃষ্টি করে বলেও জানান আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষ নেতা।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button