জনদুর্ভোগবাংলাদেশরাজনীতি

দ্রুত মশা মারার কার্যকর ওষুধ আনুন: মেয়রদের প্রতি কাদের

পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সকল সংস্থাকে সমন্বয় করে কাজ করার আহবান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর শান্তি নগরএলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। ডেঙ্গুর থেকে ভয়ানক একটি অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি।

সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অভিযানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের পাশাপাশি সবাইকে এক সাথে কাজ করতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার কার্যকর ভূমিকা রাখছে না বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে কাদের বলেন, দেশে এখনও একটি অপশক্তি তৎপরতা চালাচ্ছে।

নতুন করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়া শিগগরিই বন্ধ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকতে আবারও আহ্বান জানান দক্ষিণের মেয়র।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button