জনদুর্ভোগবাংলাদেশ

ঈদে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না: সড়ক পরিবহনমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদে অতিরিক্ত ভাড়া নেলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এসময় এবাবের ঈদ যাত্রা নিরাপদ করতে ২৫০টি বাস যোগ হবে বলেও জানান ওবায়দুল কাদের।  সোমবার সকালে ঈদুল আজহা উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ কথা বলেন তিনি।  কাদের বলেন, জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য আরো ৫০টি বাস প্রস্তুত থাকবে। সেতুমন্ত্রী জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় আনা বাসগুলো যোগ করার পাশাপাশি, সড়ক ব্যবস্থাপনা মনিটর করা হবে।

এ ছাড়াও মন্ত্রণালয় থেকে একটি কন্ট্রোল রুমের মাধ্যমে ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশের সড়ক ব্যবস্থাপনা মনিটর করা হবে বলেও জানান তিনি।

সড়ক-মহাসড়কগুলোতে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করতে না পারে এবং নির্দিষ্ট বাজারে যেতে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য জেলা ও হাইওয়ে পুলিশকে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী। সড়ক মহাসড়কে কুরবানির পশুর হাট বসানো যাবে না বলেও হুশিয়রী দেন কাদের।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button