অন্যান্যবাংলাদেশ

হজ ব্যবস্থাপনা নিয়ে এবার কোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেনি; দাবি হাবের

এবছর হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেনি বলে দাবি করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। সোমবার দুপুর ১২টায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, এ বছর প্রায় ৬০ হাজার হজযাত্রীর সৌদি ইমিগ্রেশন ঢাকায় করা হয়েছে আগামী বছর অধিকাংশ হজযাত্রী প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সুবিধা পাবেন। এবার স্মরণকালের সফল হজ ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে। রোববার ধর্ম প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনে চলাকালে চারজন যাত্রী জানিয়েছিলেন, তারা হজে যেতে পারছেন না, নামের বিভ্রাটের কারণে তাদের সমস্যা হয়েছিল। আমরা ইতোমধ্যে সৌদি এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি।

হাব সভাপতি আরো বলেন, অসুস্থতা কিংবা ব্যক্তিগত কারণে ২২২ জন হজযাত্রী বিভিন্ন কারণে যাচ্ছেন না। এ সময় তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন  কোনো এজেন্সির কারণে যদি হজযাত্রীরা বিড়ম্বনার শিকার হন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাবেরও সদস্যপদ থাকবে না। কোনো এজেন্সি যদি প্রতারণা করে, তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

কোনো দালালের মাধ্যমে যাতে কোনো হজযাত্রী টাকা না দেন। এজেন্সির মাধ্যমে ও ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন করলে কেউ যদি প্রতারণা করে, তাহলে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়। তাই আগামী বছর যারা হজে যেতে ইচ্ছুক তাদের বলবো, আপনারা পুরোপুরি দালাল পরিহার করবেন।

মঙ্গলবার হজের সবশেষ ফ্লাইট। এর মাধ্যমে এবার হজযাত্রা শেষ হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button