কয়েকটি দেশ থেকে আনা ডেঙ্গুর নমুনা ওষুধ আগামীকাল পরীক্ষা করা হবে: সাঈদ খোকন

কয়েকটি দেশ থেকে ডেঙ্গুর নমুনা ওষুধ বাংলাদেশে পৌঁছেছে, আগামীকাল তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সারাদেশ ডেঙ্গুমুক্ত করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। বিকেলে নগর ভবনে আলাদা দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিকেলে রাজধানীর নগর ভবনে ডেঙ্গু সমস্যা সমাধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র।
পরে মেয়র খোকন সাঈদ খোকন জানান, বিদেশ থেকে আনা মশার নতুন ওষুধের কার্যকারিতা আগামীকাল পরীক্ষা করা হবে।
এর আগে ডেঙ্গু মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় রাজধানীকে ডেঙ্গুমুক্ত করার সম্ভাব্য সময় সম্পরকেও ধারণা দেন তিনি।
ঈদের ছুটির সময়ও মশার লার্ভা নিধন অব্যাহত থাকবে জানিয়ে সে সময় পরিবারের অন্তত: একজন সদস্যের বাসায় থাকা নিশ্চিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।
বাংলাটিভি/ রিয়েল



