আইন-বিচার
বিএনপির শীর্ষ চার নেতাকে গ্রেফতার না করার আদেশ: হাইকোর্ট

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির শীর্ষ চার নেতাকে হয়রানি বা গ্রেফতার না করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৬ সপ্তাহের মধ্যে এই চারজনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছেন আদালত।
বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং গয়েশ্বর চন্দ্র রায়-এই চারজন হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি নিয়ে আদেশ দেন আদালত। শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, আদালত বিএনপিরে এই চার নেতাকে হয়রানি না করা নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জামিনের জন্য আগামী ছয় সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে হাজির হতে বলেলেন।
বাংলাটিভি/প্রিন্স



