অন্যান্যবাংলাদেশ

সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ্যাটকোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশনে ডাবিং করা আনুষ্ঠান,সিনেমা প্রচারে সরকারের অনুমতি প্রয়োজন। অথচ তা মানছে না টিভি চ্যানেলগুলো। বৈঠকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চালানোর বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি। এসময় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে বলে মনে করছেন এ্যাটকো নেতারা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button