
সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনে পশু জবাই করার জন্য প্রায় ৩ হাজার স্থান নির্ধারণ করে দিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
কোরবানীতে যত্রতত্র পশু জবাইয়ের মাধ্যমে সৃষ্ট অস্বাস্থ্যকর পরিস্থিতি এড়াতে, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দেশের ১২টি সিটি করপোরেশনে কোরবানীর পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দিয়েছে সরকার।
বিকেলে সচিবালয়ের নিজ দপ্তরে, এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানান, পশু জবাইয়ের জন্য ঢাকা দক্ষিণে ৫০২টি এবং উত্তরে ২৭৩টিসহ ১২ সিটি কর্পোরেশনে মোট ২ হাজার ৯৪১টি স্থান নির্ধারণ করা হয়েছে।
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পশুর চামড়ার দাম নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চামড়া খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, সবদিক বিবেচনায় কোরবানির পশুর চামড়ায় গতবারের দামই বহাল রাখা হয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



