দেশবাংলা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০০ ঘর নির্মাণ করেছে সাইফুল ইসলাম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামী ১৭ মার্চ ২০২০ সালে জন্ম শতবার্ষিকী উপলক্ষে গোল্ডেন ড্রিমস্ এসোসিয়েশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, অসহায় বিধবা, এতিম, প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিতদের জন্য ১০০টি গৃহ নির্মাণ ও হস্তান্তর প্রকল্পের কাজ চলছে দীর্ঘদিন যাবত।

এরই আলোকে ইতি মধ্যে ৬২টি গৃহ হস্তান্তরও করা হয়েছে। এই ব্যতিক্রম ও মহত উদ্যোগটি নিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও গোল্ডেন ড্রিমস্ এসোসিয়েশনের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম।

গোল্ডেন ড্রিমসের চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিদ সাইফুল ইসলাম বলেন, আমরা রাজনীতি করি জনগনের জন্য। অসহায় ও সুবিদাবঞ্চিত মানুষের পাশে থাকাটাই আমাদের রাজনীতির মূল লক্ষ হওয়া উচিত। তিনি আরো বলেন, ২০২০ সালের ১৭ মার্চের মধ্যে শতটি ঘর অসহায়, দরিদ্র, প্রতিবন্ধি ও এতিম মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে করে দিতে পারি আল্লাহ যেন সে তওফিক দেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের বাসিন্দা মো: বাবুল হোসেন।

এক সময় রাজ মিস্ত্রির কাজ করতেন। মা-বাবা নিয়ে ভাল চলছিল তার সংসার। ১৯৯৮ সালে কর্মস্থলে যাওয়ার পথে কুমিল্লায় একটি দুর্ঘটনায় তার বাম পা’টি কেটে ফেলতে হয়।পঙ্গুত্ব নিয়ে সে দীর্ঘ দিন যাবত পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবনযাপন করছে। অহায় বাবু গোল্ডেন ড্রিমস এসোসিয়েশনের পক্ষ থেকে একটি ঘর পেয়ে সে খুবই খুশি।

অসহায় ও পঙ্গুদের মধ্যে ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, টঙ্গী সরকারী কলেজের অধ্যক্ষ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো: রফিকুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: শাহীনুল আলম মৃধা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসা: শিরিন আক্তার,যুবলীগ নেতা কাজী কামাল,ইসমাইল হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button