
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অংশ হিসেবে সারা দেশে ,পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার লক্ষ্যে নিজ এলাকায় র্যালি করেছেন ঢাকার উত্তর সিটি করর্পোরেশন ৯,১০,১১ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি।
র্যালিটি মিরপুর দারুসসালাম টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে কল্যাণপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার দারুসসালাম টাওয়ারের সামনে এসে শেষ হয়।
বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সম্বলিত ৬টি মিনি ট্রাক ও শতাধিক মটর সাইকেল র্যালিতে অংশ নেয় এবং র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী স্কাউট সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করে ।
এ সময় র্যালি থেকে এলাকার জনগণকে ডেঙ্গু সম্পকে সচেতন করতে জনগনের উদ্দেশ্যে কথা বলেন এলাকার জনপ্রতিনিধি কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি এ সময় তিনি শেখ হাসিনার বার্তা জনগনের কাছে পৌঁছে দেন নিজ নিজ অবস্থান থেকে বাসস্থান স্কুল কলেজ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান ।
বাংলাটিভি/শহীদ



