শেখ হাসিনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের – উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার

মোংলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। ১৯ বার শেখ হাসিনাকে আঘাত করে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা ষড়যন্ত্র বন্ধ করেনি। তাদের ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার আক্রান্ত হচ্ছেন। যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করা সম্ভব হবে। ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মোংলা সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এ কথা বলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেখ আব্দুর রহমান। আলোচনা সভায় লিখিত প্রবন্ধ পাঠ করেন মোংলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস।
আলোচনা সভা পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, প্রভাষক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক কামাল হোসেন, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী প্রমূখ। আলোচনা সভায় উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি আরো বলেন সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সকলকে সাবধান হতে হবে। জ্বর হলেই চিকিৎসকের শরাণাপন্ন হতে হবে। আমাদের চারপাশকে পরিস্কার-পরিচছন্ন রাখতে হবে।



