অন্যান্য

ইএফডির সভাপতি ও সাধারণ সম্পাদক এর ঈদুল আযহার শুভেচ্ছা

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাবাসী সহ সারা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর (ইএফডি) সভাপতি এবং সাধারণ সম্পাদক।
যৌথ শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর (ইএফডি) এর সভাপতি প্রকৌঃ মোঃ হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ ইলিয়াস হোসেন বলেন, ত্যাগ-কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। ত্যাগই ঈদুল আজহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। তাই স্বার্থান্বেষী মহল যাতে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ধনী-গরীব, সকল বিভেদ ভূলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে দৌলতপুর উপজেলা তথা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা।
“পবিত্র ঈদুল আযহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক উৎসর্গ ও ত্যাগের মহিমা- মহান আল্লাহর কাছে এই প্রার্থনায় করি।

সংশ্লিষ্ট খবর

Back to top button