
রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ির চাপে শুক্রবার ভোর থেকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৪০ কি. মি. রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে গাড়ি। ফলে ভোগান্তিতে পড়েছে ঈদের ছুটিতে ঘরমুখো হাজার হাজার মানুষ।
সকাল থেকেই রাবনা বাইপাস এবং এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি পার হতে বেশি সময় লাগছে।
তবে কোরবানির পশু বোঝাই ট্রাক ধীর গতিতে চলার কারণে রাস্তায় যানজট বেশি ও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে বেশি সময় লাগার কারণে যানজট তৈরি হচ্ছে বলে মনে করেন অনেকে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে পুলিশের প্রায় ৮০০ সদস্য। সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাটিভি/শহীদ



