অন্যান্যবাংলাদেশ

আজ সর্বত্রই ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়

 

ঈদের বাকি আর মাত্র দু’দিন।তাই ছুটির শুরুর দিনে আজ ঢাকাত্যাগী মানুষের চাপ সবখানেই প্রবল। লঞ্চ, বাস ও ট্রেন স্টেশন- সর্বত্রই ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। এদিকে, শিডিউল বিপর্যয়ে বেশির ভাগ ট্রেন-বাস ছেড়ে যাচ্ছে ৩ থেকে ৭ ঘণ্টা দেরিতে। এতে করে যাত্রার শুরুতেই ভোগান্তিতে পড়তে হচ্ছে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের।

স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে ইট-পাথরের শহর ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে নগরবাসী। আর এ আনন্দযাত্রায়, সরকারি ছুটির প্রথমদিনে আজ রাজধানীর বাস-ট্রেন-লঞ্চ টার্মিনালগুলো মুখর ছিল ঘরমুখো মানুষের পদচারণায়।

টিকিটপ্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এসব মানুষদের। পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।  শিডিউল বিপর্যয়, অতিরিক্ত যাত্রীর চাপ, আসন না পাওয়া- ইত্যাদি ভোগান্তি মেনে নিয়েই শেকড়ের টানে বাড়ি ফিরছে এসব মানুষ।

রাজধানীর বাস-ট্রেনগুলো দেরিতে ছাড়ায়, সবচে বেশি সমস্যায় পড়েছে নারী-শিশুরা।

তবে, এতসব বিড়ম্বনার পরও স্বজনের মুখে হাসি ফোটাবার খুশীই যেন বিভোর করছে, আপন নিবাসে ফেরা এসব মানুষদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button