
ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ হলেও তাকে অনেকটা স্বাগতই জানিয়েছেন খোদ রেলমন্ত্রী। কিন্তু ঈদের সময় ভিড় বেড়ে যাওয়ায় বারণ না শুনেই অনেকেই ছাদে উঠে পড়েন।
শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তার সঙ্গে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। এ সময়। ঝুঁকি নিয়ে ছাদে উঠে বসা যাত্রীদের না নামিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান মন্ত্রী। জানা গেছে, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। ট্রেনটির ছাদে এসময় অনেকে শুয়ে-বসে ছিলেন। মন্ত্রী হাতে উঁচিয়ে সবাইকে শুভেচ্ছা জানান।
যদিও বৃহস্পতিবার রেল পুলিশের অতিরিক্ত আইজি মো. মহসিন হোসেন কমলাপুর স্টেশন পরিদর্শনের সময় বলেছিলেন, কোনো যাত্রী যাতে ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে না ওঠেন, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ আছেন।
বাংলাটিভি/প্রিন্স



