
ঈদের বাকি আর মাত্র এক দিন। আর তাই লঞ্চ, বাস ও ট্রেন স্টেশন- সর্বত্রই ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। এদিকে, শিডিউল বিপর্যয়ে বেশির ভাগ ট্রেন-বাস ছেড়ে যাচ্ছে ৩ থেকে ৭ ঘণ্টা দেরিতে। এতে করে যাত্রার শুরুতেই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের।
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে নগরবাসী। আর এ আনন্দযাত্রায়, সকাল থেকেই রাজধানীর বাস-ট্রেন-লঞ্চ টার্মিনালগুলো মুখর ছিল ঘরমুখো মানুষের পদচারণায়।
ঈদের আগ মুহূর্তে বাস-ট্রেনের শিডিউল বিপর্যয়, অতিরিক্ত যাত্রীর চাপ এবং আসন না পাওয়ার ভোগান্তি মেনে নিয়েই শেকড়ের টানে বাড়ি ফিরছে এসব মানুষ।
টিকিটপ্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত নানা বিড়ম্বনায় পড়লেও প্রিয় জনের মুখে হাসি ফোটাতে যাত্রা পথের এসব ভোগান্তিকে আমলে নিচ্ছেন না তারা।
তবে, এতসব বিড়ম্বনার পরও নিরাপদে বাড়ি ফিরতে চান এসব মানুষ।
বাংলাটিভি/প্রিন্স



