
মহাসড়কে যানবাহন কিছুটা ধীর গতিতে চললেও যানজট না থাকায় ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু বর্ষার মৌসুম নয় সারা বছর অভিযান চলবে বলে জানান তিনি।
সকালে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এবারের ঈদ যাত্রায় কোথাও যানজট নেই উল্লেখ করে এ সময় তিনি বলেন, কোরবানির পশুবাহি গাড়ির কারণে ধীর গতিতে চলছে পরিবহন গুলো।
ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন সেতুমন্ত্রী। এ সময় ডেঙ্গুর ভয়াবহতা রোধে প্রতিদিনি নিজের চার পাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন সেতুমন্ত্রী।
বীরের জাতি বাঙ্গালি সামান্য ডেঙ্গুর কাছে পরাজয় বরন করতে পারে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
বাংলাটিভি/প্রিন্স



