অন্যান্যবাংলাদেশ

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে

 

আগামী কাল পবিত্র ঈদুল আযহা।  ঈদ জামাতকে কেন্দ্রে করে নেয়া হয়েছে সকল প্রস্তুতি। মাঠে কার্পেট বিছানোর মধ্যে দিয়ে চলছে শেষ বেলার প্রস্তুতি। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে।

রাত শেষ হলে অনুষ্ঠিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এরই মধ্যে জাতীয় ঈদগাহ সেজেছে নানা সাঁজে। চলছে এর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য ও রয়েছে নামাজের সুব্যবস্থা।

ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

আবহাওয়া ঠিক থাকলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ময়দানে পানি নিষ্কাশনের সার্বিক ব্যবস্থার পাশাপাশি মুসুল্লিদের ওযুর ব্যবস্থা করা হয়েছে বলেও অবগত করেন সাঈদ খোকন।

ঈদের সময় এডিস মশা প্রতিরোধে নগরবাসীকে সতর্ক হয়ে চলার আহ্বান জানান দক্ষিণের নগর পিতা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button