আওয়ামী লীগবাংলাদেশ
মহাসড়কে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদ যাত্রা পরিদর্শন শেষে এ সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সকালে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছাড়া এবারের ঈদ যাত্রায় দেশের কোথাও কোন ভোগান্তি হয়নি।
চালকদের বিপরীত মুখে গাড়ি নিয়ে প্রবেশের কারনে যানজট হয়েছে জানিয়ে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া যানবাহনের অনিয়মের খবর পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



