
ঈদের বাকি আর মাত্র একদিন। পশু কোরবানির এ ঈদকে ঘিরে দাঁ বটি পশু জবাইয়ের ছুরি কিংবা বিভিন্ন দাঁড়ালো পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আর এসবের দোকানেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সেই সাথে ব্যস্ততা বেড়েছে কামারদেরও।
রাত পোহালেই ঈদ,তাই ব্যস্ততা বেড়েছে কামারদের। তৈরি হচ্ছে কোরবানি ঈদে পশু কোরবানি দেয়ার সময় সবচেয়ে প্রয়োজনীয় দা, বটি, ছুরিসহ নানা ধরণের ধারালো যন্ত্রপাতি। ঠুং-ঠাং শব্দে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন কামারপাড়া। নানা ধরণের এসব পন্য সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।
শেষ দিনে সময় যতই বাড়ছে পশু কাটার উপকরণের এসব দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। আর বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা।
অন্যদিকে, অন্যান্য বছরের তুলনায় এসব পণ্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে থাকায় সন্তুষ্ট ক্রেতারাও।
আকার ভেদে ছুরি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ হাজার টাকায়, চাপাতি পাওয়া যাচ্ছে ২৫০ থেকে শুরু করে দের দেড় হাজার টাকায়, এছাড়া বঁটি পাওয়া যাচ্ছে ১২০ টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে। গ্যাল বছরের তুনলায় অপরিবর্তিত রয়েছে কাঠ ও বাঁশের পণ্যের দাম।
বাংলাটিভি/শহীদ



