
রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগা ময়দানে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাঁদরে ঢাকা ছিল জাতীয় ঈদগাঁ এলাকা। রাষ্ট্রপতি আবদুল হামিদসহ রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামায আদায় করেন এই ঈদগাহ ময়দানে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের পাঁচটি জামাত।
জাতীয় ঈদগাহ ময়দান, দেশের প্রধান ঈদজামাত। আর তাই ময়দান ও এর আশপাশ ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। ঈদের নামাজে অংশ নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন সাধারণ মানুষ।
ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রী, ঢাকা দক্ষিণের মেয়রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুৎবা ও নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান। রৌদ্রকোজ্জল আবহাওয়ায় নামাজ সম্পন্ন করতে পেরে সন্তুষ্ট মুসুল্লিরা।
অনেকে নিয়মতিই নামাজ আদায় করেন এ ময়দানে। এদিকে, রাজধানীতে দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। দেশের সুখ ও শান্তি কামনা করেন ঈদ জামাতে অংশ নেয়া সাধারণ মানুষ। প্রথম জামাত সকাল ৭টায় শুরু, পরে একে একে অনুষ্ঠিত হয় আরও ৪ টি ঈদের জামাত।
বাংলাটিভি/প্রিন্স



