
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকালে ঈদের নামাজ আদায়ের পর থেকে শুরু হয় পশু কোরবানি। মহান আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুযায়ী যে যার সাধ্যমত এসব পশু কোরবানি দিচ্ছে। সারা দেশের মতো রাজধানীর অলি গলিতে কোরবানি দেয়া হচ্ছে।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ত্যাগের মহিমায় উজ্জ্বল এ উৎসবে মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার প্রতি ত্যাগ ও আনুগত্য প্রদর্শন করতে, ঈদুল আজহার দুই রাকাত নামাজ শেষে পশু কোরবানী দেন তারা।
হজরত ইবরাহীম আ. এর আত্মত্যাগের অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এই প্রচলন।
আল্লাহর সন্তুষ্টি অর্জণই তাদের একমাত্র উদ্দেশ্য জানালেন রাজধানীর ধর্মপ্রিয় মুসল্লিরা। সিটি করপোরেশন জায়গা ঠিক করে দিলেও পশু জবাই হয়েছে সারা রাজধানী জুড়েই।
বাংলাটিভি/প্রিন্স



