
কেরানীগঞ্জে কেন্দ্রিয় কারাগারেও বইছে ঈদের আনন্দ । বন্দিরা সকালে মুড়ি, পায়েস আর সেমাই দিয়ে ঈদের দিন শুরু করেছেন। রাতে তাদের গরুর মাংস দিয়ে খাবার পরিবেশ করা হবে। এছাড়া ও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
সোমবার সকাল ৮টায় কারাগারের ভেতরে ময়দানে ঈদুল আজহার একমাত্র জামাত অনুষ্ঠিত হয়। জামাতের পরপরই বন্দিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন। হাসি ঠাট্টায় মেতে ওঠেন। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বন্দিরা কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিবারের আনা খাবার খেতে পারবেন।
সোমবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন,বন্দিরা বাইরে থাকলে যেভাবে ঈদ উদযাপন করতেন তাদের সেভাবেই সেবা দেওয়ার চেস্টা চলছে।
কারা কর্তৃপক্ষ জানায়, দুপুরের মেন্যুতে বন্দিদের জন্য রয়েছে সাদা ভাত, রুই মাছ আর আলুর দম। রাতের বিশেষ আয়োজনে পোলাও, কোরবানির গরুর মাংস। আর যারা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস ব্যবস্থা করা হয়েছে। ডিম, মিষ্টান্ন এবং পান-সুপারিও থাকবে।
বাংলাটিভি/শহীদ



