
কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গেছেন পরিবারের ৬ সদস্য। সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুপুরে তারা সাক্ষাৎ করতে হাসপাতালে যান পরিাবারের সদস্যরা ।
সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের ৬ সদস্য হলেন- বেগম খালেদা জিয়ার পুত্রবুধূ শর্মিলা রহমান,নাতনী জাফিরা রহমান,নাতনী জাহিরা রহমান,ভাই শামীম ইস্কানদার, ভাবী কানিজ ফাতেমা এবং ভাতিজা অভিক ইস্কানদার।
দুপুর ২টা ১২ মিনিটে তারা বিএসএমএমইউ হাসপাতালে কেবিন ব্লকের ৬ তলায় বেগম খালেদার সঙ্গে দেখা করতে যান। এ সময় তারা খালেদা জিয়ার জন্য বাসায় তৈরি খাবারও সঙ্গে নিয়ে যান।
বাংলাটিভি/শহীদ



