
সাক্ষাৎকার দেয়া ২৯৫রোহিঙ্গা পরিবার কেউ স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজী নয় বলে জানিয়েছেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম। তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রস্তুটি রয়েছে বাংলাদেশের।
দুপুরে কক্সবাজারের টেকনাফের শালবাগার রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। এ সময় আবুল কালাম আরও বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের, এটা বাংলাদেশের নয়।
আজ রোহিঙ্গা প্রতাবাসন হচ্ছে না জানিয়ে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত নিজ দেশে ফেরত নেয়া ব্যাপারে রোহিঙ্গাদের সাক্ষাৎকার অব্যাহত থাকবে। আর মিয়ানমান ফেরত যেতে তাদের মতামত গ্রহণও করা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম পর্যবেক্ষণে চীনের দু’জন ও মিয়ানমারের একজন কর্মকর্তা কক্সবাজারে অবস্থান করছেন। এছাড়া মিয়ানমারের ওপারে দেশটির একটি উচ্চপর্যায়ের দল অবস্থান করছে বলে জানিয়েছেন মোহাম্মদ আবুল কালাম।
বাংলাটিভি/প্রিন্স



