
সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা রোধে ১১১টি সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মতবিনিময়কালে সভাপতি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে সুপারিশমালা হস্তান্তর করা হয়।
এময় ওবায়দুল কাদের বলেন, কমিটি পরপর সাতটি সভার মাধ্যমে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে এবং সুপারিশমালাসহ প্রতিবেদন চূড়ান্ত করেছে। প্রতিবেদনে ১১১টি সুপারিশ করা হয়, যার মধ্যে আশুকরণীয় ৫০টি, স্বল্পমেয়াদি ৩২টি এবং দীর্ঘমেয়াদি ২৯টি। সড়ক ও সড়কে চলাচলের পরিবেশ, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকের অসর্তকতা ও সড়ক নির্মাণে প্রকৌশলগত ত্রুটিসহ বিভিন্ন বিষয় দুর্ঘটনার প্রধান প্রধান কারণ প্রতিবেদনে ওঠে এসেছে বলে জানান কাদের।
বাংলাটিভি/প্রিন্স



