
ঠাকুরগাঁও-পঞ্চগড় সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুটি বাসের সংঘর্ষে ড্রাইভারসহ নিহত তিনজন। আহত হয়েছে ২০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ডেনিস হাসপাতালের সামনে সকালের দিকে সোনার বাংলা পরিবহনের বাস রাজু এন্টারপ্রাইজের বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরেকজন মারা যান।
বাংলাটিভি/শহীদ



