
জামালপুরের আলোচিত জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করা হয়েছে।
রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় অপর এক আদেশে জামালপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ এনামুল হককে ।
সম্প্রতি জামালপুরের ডিসির এক নারী অফিস সহকারীর সঙ্গে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২২ আগস্ট মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। এরপর থেকে আলোচনায় আসে ডিসি আহমেদ কবীর। এবং রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে তাকে সরিয়ে দেয়া হলো ।
বাংলাটিভি/শহীদ



