১৫ আগস্ট আর ২১ শে আগষ্ট এই দুটি হত্যাকান্ড একই সুত্রে

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডের ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিলো না এটা ছিলো একাত্তরের স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির প্রতিশোধ, এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেছেন কোনভাবেই বঙ্গবন্ধু হত্যাকান্ডের দায় এড়াতে পারে না জিয়াউর রহমান। বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আয়োজিত বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এমন কথা বলেন তারা।
ঢাকা ১০ আসনের ধানমন্ডি হাজারিবাগ, কলাবাগান, নিউ মার্কেট থানা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু্র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সংসদ সদস্য ব্যারিষ্টার ফজলে নুর তাপস ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম।
কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন বঙ্গবন্ধু হত্যাকান্ডের দায় কোনভাবেই এড়াতে পারে না জিয়াউর রহমান।
বঙ্গবন্ধু হত্যাকান্ড কোন বিচ্ছিন্ন ঘটনা ছিলো না, যারা দেশকে আবারো পাকিস্তানি ভাবধারাতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল এটা তাদেরই ষড়যন্ত্র বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ
১৫ আগস্ট আর ২১ শে আগষ্ট এই দুটি হত্যাকান্ড একই সুত্রে গাথা বলে জানান মাহবুবউল আলম হানিফ।
বাংলাটিভি/শহীদ



