আওয়ামী লীগবাংলাদেশ
১৫ আগস্টের খুনীদের রক্ষা করা না হলে আরেক খুনীচক্র জিয়াকে হত্যার দুঃসাহস দেখাত না

১৫ আগস্টের খুনীদের রক্ষা করা না হলে আরেক খুনীচক্র জিয়াকে হত্যার দুঃসাহস দেখাত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বসুন্ধরায় এক আলোচনা সভায় যোগ দিয়ে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সৌজন্যমূলক সম্পর্ক নেই বলেও অভিযোগ করেন তিনি।
দুপুরে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের বিচার হয়নি বলেই খুনীচক্র একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ সময়, ১৫ ও ২১ আগস্টের হামলা একই সূত্রে গাঁথা বলে আবারও মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধুর খুনীদের কারা পুনর্বাসন করেছিল, সেটা এখন দিবালোকের মত পরিস্কার বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।
বাংলাটিভি/শহীদ



