
অন্যবারের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়লেও, বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী সেপ্টেম্বরে রোগীর সংখ্যা আরও কমে আসবে বলেও জানান, অধিদপ্তররের সহকারি পরিচালক আয়েশা আক্তার।
মগবাজারের স্থায়ী বাসিন্দা মোঃ মনির হোসেন। ডেঙ্গু আক্রান্ত শিশু সন্তান আব্দুল্লাহকে নিয়ে টানা পাঁচ দিন আছেন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে।
আব্দুল্লাহর মত এ হাসপাতালে রয়েছে অনেক রোগী। তবে রোগী সংখ্যা বিগত দিনের তুলনায় প্রায় অর্ধেক কমে এসেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক খন্দকার এজাজ আহমেদ।
বিগত দিনগুলোর চেয়ে এবার রোগীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী মাসে রোগীর এ সংখ্যা আরও কমবে বলে আশা করছেন সংস্থাটির সহকারি পরিচালক।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানান তিনি।
বাংলাটিভি/শহীদ



