অন্যান্যবাংলাদেশবিশ্ববাংলা

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের উপর বহি: বিশ্বের চাপ সৃষ্টি সৃষ্টি করতে হবে

 

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের উপর বহি: বিশ্বের চাপ সৃষ্টি করা ছাড়া বিকল্প নেই, মনে করেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ও টেকসই সমাধানে মিয়ানমারকে অবশ্যই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে বলেও জানান তারা।

মায়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের  সামরিক বাহিনীর গণহত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগ থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ঢলের মতো বাংলাদেশে ঢুকতে শুরু করে রোহিঙ্গারা।

এরপর কেটে গেছে ২ বছর, কিন্তু রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি, সবশেষ গত ২২ আগস্ট থেকে তাদের প্রত্যাবাসনের তারিখ থাকলেও তা শুরু করা যায়নি।

পালিয়ে আসার দুই বছর উপলক্ষে গতকাল কক্সবাজারে কুতুপালং ক্যাম্পে সমবেশ করে তারা। লক্ষাধিক রোহিঙ্গার সমাবেশ থেকে মিয়ামারে ফিরে যেতে নাগরিকত্বসহ পাঁচ দফা দাবির কথা পুনর্ব্যক্ত করে তারা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন,রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের বন্ধু রাষ্ট্রগুলোকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আগে রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিলেন তারা।

রোহিঙ্গাদের  ফেরত পাঠাতে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানোরও পরামর্শ দেন এই বিশিষ্টজনরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button