ফুটবল

সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠার ম্যাচে কিছুক্ষণ পর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।  কলকাতার কল্যাণী স্টেডিয়ামে সাড়ে তিনটায় শুরু হবে খেলা।

সাফ অনুর্ধ্ব-১৫’র গত আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ।  এবার লক্ষ্য সেই ধারাবাহিকতা ধরে রাখার। প্রথম ম্যাচে ভূটানকে ৫-২ এবং পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোল ব্যবধানে হারিয়ে, এবারও চ্যাম্পিয়ন হওয়ার মিশনে রয়েছে রাব্বি হোসেনের দল।  তবে আজ তুলনামূলক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে নেপাল। যদিও ভারত ছাড়া অন্য কোনো দলকে প্রতিপক্ষ হিসেবে মানছে না তারা।  নেপালকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে পৌঁছে যাবে বাংলার যুবারা।  অন্যদিকে, ভারতের কাছে ৫-০ গোলে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোলের জয় পেয়ে আত্মবিশ্বাসের ফিরে পেয়েছে নেপাল।  তাই টাইগার যুবাদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে তারা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button