আসামের নাগরিকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ সকালে এই তালিকা প্রকাশ করা হয়। যারা আসামের নাগরিক হিসেবে প্রমাণ দেখাতে পেরেছে তারা এই ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস বা এনআরসি তালিকায় তারাই স্থান পেয়েছে। রাজ্যের মোট তিন কোটি ২৯ লাখ বাসিন্দা তাদের নাগরিকত্ব প্রমাণ করতে সমর্থ হন।চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন বাসিন্দা।
এনআরসিতে যাদের নাম রয়েছে তারা প্রমাণ করতে পেরেছেন যে তারা ১৯৭১ সালের ২৪ মার্চের আগে আসামে এসে হাজির হয়েছেন। তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজ্যের সব অধিবাসীকে তাদের জমির দলিল, ভোটার আইডি এবং পাসপোর্টসহ নানা ধরনের প্রমাণপত্র দাখিল করতে হয়েছিল।
১৯৭১ সালের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রমাণ করতে হয়েছে যে তাদের বাবা-মা ওই তারিখের আগে থেকেই আসামের বাসিন্দা।
নাগরিকদের চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে অঞ্চলটির নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে ১০ হাজারেরও বেশি আধা-সামরিক বাহিনী ও পুলিশ।
যারা বাদ পড়েছেন তারা ১২০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে ।
বাংলাটিভি/শহীদ



