
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে দেশি-বিদেশি ১৩৯টি এনজিও কার্যক্রম শুরু করেছিল। এর মধ্যে অপকর্মে লিপ্ত থাকার প্রমাণ পাওয়ায় ৪১টি এনজিওকে সে সব এলাকায় সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সকালে সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এখনও বিভিন্ন এনজিও একইভাবে কাজ করছে। সে ধরনের তথ্য প্রমাণ যাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবির করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য। কিন্তু আমরা কাউকে ছাড় দেব না। যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে ব্যবস্থা নেব।
বাংলাটিভি/পিয়াস মাহমমুদ



