
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতি লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাটিভি/পিয়াস মাহমমুদ



