আন্তর্জাতিক

স্বজনদের দেখা পেলেন কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিসহ সব নেতাকর্মীই এতদিন মূলত বন্দি অবস্থায় ছিলেন।

ভারতের সংবিধান থেকে গত ৫ আগস্ট অঞ্চলটির বিশেষ সুবিধা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে ক্ষমতাসীন বিজেপি সরকার। এ নিয়ে কাশ্মীরজুড়ে এখন আতঙ্ক, উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে।এবার প্রায় এক মাস পর স্বজনদের দেখা পেলেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ।

শ্রীনগরের হরি নিবাসে এ সপ্তাহে দুবার কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। দেখা করা স্বজনদের মধ্যে আছেন তার বোন সাফিয়া ও তার সন্তানরা।

শনিবার (৩১ আগস্ট) তারা ২০ মিনিটের জন্য ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করতে পেরেছেন। তার বড় বড় দাড়ি দেখেই স্বজনরা বুঝতে পেরেছেন তাকে কত দিন ধরে বন্দি করে রাখা হয়েছে।

সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে পর্যটনকেন্দ্র চেসমাশাহীতে আটক রাখা হয়েছে। কাশ্মীরের ওই পর্যটনকেন্দ্রটিকে সাব-জেল ঘোষণা দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার সাবেক ওই মুখ্যমন্ত্রীকে সেখানে আটক করে রেখেছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রথমবারের মতো মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার সুযোগ পান তার মা ও বোন। দীর্ঘদিন আটক থাকা মেহবুবাকে দেখে অশ্রুসিক্ত হন তার মা ও বোন পর।

বাংলাটিভি/পিয়াস মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button