দেশবাংলা
মহেশখালীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

কক্সবাজারের মহেশখালীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল কাদের রানা নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মহেশখালী উপজেলার মাতারবাড়ি সাইরার ডেইল এলাকায় অভিযানে যান। এসময় অস্ত্রধারী কিছু জলদস্যু র্যাবের উপর গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। তাকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল থেকে ৭টি দেশীয় তৈরী বন্দুক ও ৬৩ রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় নুরুল কাদের রানাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত রানা মহেশখালী উপজেলার সাপমারার ডেইল এলাকার নুরুল হকের ছেলে।



