বিশ্ববাংলা
ডাকাতের গুলিতে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে কাউছার হামিদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির কেপটাউনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছর দেশটিতে সন্ত্রাসী ও ডাকাত দলের হাতে প্রাণ হারালেন ৪০ বাংলাদেশি। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
কাউছার হামিদের বাড়ী, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির হাটিরপাড় গ্রামে। তার পিতার নাম হেদায়েতুল্লাহ। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বাংলা টিভিকে জানায়, ডাকাতদল দোকানে প্রবেশ করে অতর্কিত গুলি ও লুটপাট করে। এতে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এই রেমিটেন্স যোদ্ধা। এ ঘটনায় দুই পাকিস্তানি ও স্থানীয় এক আফ্রিকানসহ ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



