অপরাধবাংলাদেশ

পাঠাও চালক মিলন হত্যার মূল আসামি গ্রেফতার

রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভারে পাঠাও চালক মিলনকে গলাকেটে হত্যার ঘটনায় মূল আসামি নুরুজ্জামান অপুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেন। এ সময় তিনি জানান, গ্রেফতারের সময় নিহত মিলনের ব্যবহৃত একটি মোবাইল সেট, দুইটি হেলমেট ও মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে গতকাল রাজধানীর খলক্ষেত এলাকা থেকে বিদেশী মদ ও হুইসকীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আবদুল বাতেন। এ সময়, বিপুল পরিমাণ বিদেশী বিয়ার ও মদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button