আওয়ামী লীগবাংলাদেশ

রংপুর-৩ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

 

 রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

রংপুর-৩ আসনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান এবং রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আনারুল ইসলাম।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, রংপুর-৩ আসনের জাতীয় নির্বাচনে আমাদের জোট শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।

যার ফলে গত নির্বাচনে মাত্র ১৪-১৫টি মনোনয়ন ফরম কম বিক্রি হয়েছিল।কিন্তু এবার উপ-নির্বাচনে অনেক বেশি মনোনয়ন বিক্রি হবে বলে আশা করেন তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button