‘সমন্বিত উদ্যোগে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করা হবে’

দিন দিন চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারন করছে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষক ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। যদিও সিটি মেয়র বলছেন, সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়েই চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসন করা হবে।
চট্টগ্রামের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম নাগরিক ফোরাম। সেমিনারে অংশ নিয়ে বিশিষ্টজনেরা চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৫৬০০ কোটি টাকার প্রকল্পটির ধীরগতির নিয়ে প্রশ্ন তুলেন এবং
জলাবদ্ধতার কারন হিসেবে সংশ্লষ্টি কতৃপক্ষের সমন্বয়হীনতার পাশাপাশি চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) কেও দায়ী করেন বক্তারা।
সেমিনারে অংশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন বলেন, সকলের সমন্বয়ের মাধ্যমে শহরের জলাবদ্ধতা নিরসন করা হবে।চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডসহ সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে নতুন খাল ও শাখা খাল খনন করতে হবে। এছাড়া নতুন খাল খনন এবং জলাধার স্থাপনের বিকল্প নেই। এজন্যকে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহবান জানান তিনি ।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে সরকারি, আধাসরকারি, পেশাজীবী প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।



