অন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশ

শুরু হলো ভারতে বিটিভির আনুষ্ঠানিক সম্প্রচার

 

ভারতে বাংলাদেশ টেলিভিশন-বিটিভির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হলো

আজ ভারতের দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডিডি ফ্রি ডিশের মাধ্যমে রামপুরায় বিটিভির প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 এ সময় তিনি বলেন পৃথিবী যখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, তখন টিভি চ্যানেলগুলো সীমানায় বাধা থাকতে পারে না।

ভারতে বিটিভির সম্প্রচার শুরুর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১০ বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। আর সেই মাত্রায় নতুন মাত্রা যুক্ত করেছে ভারতের বিটিভির এই সম্প্রচার। দু’দেশের মানুষে মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেন, এমন পদক্ষেপের ফলে দু’দেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধুত্ব আরও দৃঢ় হবে। দু’দেশের মধ্যেকার তথ্য বিনিময় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এ পদক্ষেপ। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বন্ধনে মূল ভিত্তি হবে এটি। ভারতের তিন কোটি মানুষের ঘরে পৌঁছাবে বিটিভি যা দু’দেশের মানুষদের আরও কাছে নিয়ে আসবে। আমি এই যাত্রা সফল হোক এই শুভ কামনা জানাই।

তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button