খেলাধুলা
ওয়ার্ল্ড থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ দল

মালয়েশিয়া স্বাধীনতা দিবস ওয়ার্ল্ড থ্রোবল চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ নারী দল বিদায় নিলেও ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ দল।
সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেন্ট্রাল বাতুপার্কে অনুষ্ঠিত দ্বিতীয় দিনে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ পুরুষ থ্রোবল দল ২-১ সেটে দিল্লির মান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে উঠে তারা। এরপর সেমিফাইনালে শ্রীলঙ্কার জাতীয় দলকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে পুরুষ দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের মুম্বাইয়ের থ্রোবল দল।
এদিকে বাংলাদেশ নারী দল সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ২-১ সেটে হেরে বিদায় নেয়। সফরে বাংলাদেশ জাতীয় নারী ও পুরুষ থ্রোবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।



